September 19, 2026, 7:12 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

খেরসন ‘রাশিয়ার অংশ’: ক্রেমলিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খেরসন থেকে রুশ বাহিনী প্রত্যাহার করে নেওয়া হলেও অঞ্চলটির অবস্থান বদলাবে না বলে জানিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেন, অঞ্চলটি রাশিয়ার অংশ থাকবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত সেপ্টেম্বরে খেরসনসহ চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যোগ করে নেওয়ার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মস্কোর রেড স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়ে দেন। তবে ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণের মুখে খেরসন থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে মস্কো। শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটির নিয়ন্ত্রণও নিয়েছে ইউক্রেনীয় সেনারা।

এমন বাস্তবতায় পেসকভ বলেন, এটি রাশিয়ান ফেডারেশনের একটি বিষয়। এটি আইনগতভাবে ব্যাখ্যা করা আছে। এর কোনও পরিবর্তন নেই এবং পরিবর্তন হতে পারে না।

তিনি আরও বলেন, গত ৩০ সেপ্টেম্বর খেরসনসহ আরও তিনটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণার জন্য অনুতপ্ত নয় রাশিয়া।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page