October 16, 2026, 10:24 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

খেলা দেখানোর সময় ছোবল ; বিষধর সাপ নিয়ে হাসপাতালে হাজির আহত সাপুড়ে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চুয়াডাঙ্গায় খেলা দেখানোর সময় বিষধর সাপের দংশনে আহত হয়েছেন সোহেল মণ্ডল (৪০) নামে এক সাপুড়ে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর সাপটি নিয়েই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ওই সাপুড়ে। বিষধর সাপটিকে দেখতে জরুরি বিভাগে রোগী ও তাদের স্বজনদের ভিড় করতে দেখা যায়।

আহত সোহেল মণ্ডল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি গ্রাম-গঞ্জে সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

সোহেল মণ্ডল বলেন, বিকেলে তিন সাপুড়ে মিলে সাপ খেলা দেখাচ্ছিলাম। এ সময় বিষধর খৈয়া গোখরা আমার ডান হাতে দংশন করে। এরপরই আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সাপটাকেও সঙ্গে করে নিয়ে আসি যেন চিকিৎসা নিতে সুবিধা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা জামান জয়া বলেন, সোহেল মণ্ডল শঙ্কামুক্ত কি না এখনই বলা যাচ্ছে না। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেছি।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page