November 12, 2026, 1:06 pm
শিরোনামঃ
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের তুলনায় বেশি : স্পিকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন : ড. নাহরিন খান ফরিদপুরে নিজ বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন ; ‘ভিজিটর ভিসা’ চালু মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ; সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
এইমাত্রপাওয়াঃ

গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন : ড. নাহরিন খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন শক্তিশালী করতে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। এ কথা বলেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন সরকার বা জনগণের পক্ষে থাকবে না, তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।

তিনি বলেন, সংবাদকর্মীদের উপস্থিতি এবং সংবাদ সংগ্রহের মাধ্যমেই তথ্য কমিশনের আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ও স্বাধীনভাবে পথ চলার প্রথম পদক্ষেপ আজ থেকে শুরু হলো।

তিনি আরো বলেন, প্রতিটি সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সবসময় খোলা থাকবে। সম্মিলিত প্রয়াসেই কমিশনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমিশনের নানা সংকটের কথা তুলে ধরে তিনি জানান, ১৫ তলা বিশিষ্ট এই কমিশন ভবনে অনুমোদিত ৭৬ জন জনবলের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এত স্বল্প জনবল নিয়েই তারা সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তথ্য কমিশনকে জনমুখী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, রাইট টু ইনফরমেশন (আরটিআই) সম্পর্কে সচেতনতা তৈরিতে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। একই সাথে দেশের স্কুল-কলেজেও এ কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও জানান, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি পেন্ডিং অভিযোগের মধ্যে ৯৫টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হচ্ছে। নতুন কমিশন যোগদানের পর ইতিমধ্যে ২০০-এর অধিক নতুন অভিযোগ জমা পড়েছে।

প্রধান তথ্য কমিশনার বলেন, এছাড়া সংবাদকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারি অর্থায়ন বা বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট মনিটরিং করা হবে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের কাজ করা হবে। এ লক্ষ্যে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে পত্র পাঠানো হয়েছে।

গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে ড. নাহরিন ইসলাম খান বলেন, এই চ্যালেঞ্জ উত্তরণে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কমিশনের পথচলায় সহায়ক হবে।

ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস. এ. এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করতে একটি গেম চেঞ্জিং ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে গণমাধ্যমই সবচেয়ে বড় অংশীদার। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য কমিশন ও গণমাধ্যম একযোগে কাজ করবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে এআই ও তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনের যে ঝুঁকি তৈরি হয়েছে, তা রোধে এবং বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য তথ্য নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দীর্ঘ দুই বছর তথ্য কমিশনের কার্যক্রম না থাকায় এখানে কাজের পাহাড় জমে গেছে। এই সংকট উত্তরণে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে ও তাদের সচেতন করে তুলতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে তথ্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১২ই নভেম্বর, ২০২৬
  • ২৮শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page