September 16, 2026, 2:35 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

গণতান্ত্রিক স্লোগানের আড়ালে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী : ইন্টারসেপ্টের তদন্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: আমেরিকা গণতান্ত্রিক স্লোগানের আড়ালে অস্ত্রের ব্যবসা করছে। নাসের কানয়ানি আমেরিকাকে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী বলে মন্তব্য করেন।

তিনি আজ এক টুইট বার্তায় বলেন: ২০২২ সালে আমেরিকা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৪২টি দেশে অস্ত্র বিক্রি করেছে। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, বাইডেন সরকারের প্রথম অর্থবছরে ২০ হাজার ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি হয়েছে। এ ছাড়াও স্বৈরাচারী হিসেবে পরিচিত বিশ্বের অন্তত ৮৪টি দেশের মধ্যে ৪৮টি দেশের কাছে অস্ত্র বিক্রি করেছে আমেরিকা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ওয়াশিংটনের দাবি আর বাস্তবতার প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন: তাদের শ্লোগান গণতান্ত্রিক মূল্যবোধের। কিন্তু রপ্তানি করে যুদ্ধ, হত্যাকাণ্ড ও দমন-পীড়নের অস্ত্র।

কানয়ানি চাফি আরও বলেন: আমেরিকার এই পরস্পরবিরোধী আচরণ বিশ্ববাসী প্রত্যক্ষ করছে। স্বয়ং আমেরিকারই একটি সংস্থা ইন্টারসেপ্টের অনলাইনে জানানো হয়েছে, তাদের তদন্ত অনুযায়ী শীতল যুদ্ধের পর থেকে এ পর্যন্ত আমেরিকাই বিশ্বের সবচেয়ে বড় অস্ত্রের বিক্রেতা। এক বছরে বিশ্বের মোট অস্ত্র রপ্তানির শতকরা ৪০ ভাগ আমেরিকাই সরবরাহ করে বলে ইন্টারসেপ্ট জানায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page