October 16, 2026, 7:36 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

গণপিটুনির ভয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বাঁচার আকুতি জানাল চোর !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল রুম? আমি একটা দোকানে চুরি করতে ঢুকছিলাম, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন।’ একটি দোকানে চুরি করতে ঢুকে গণপিটুনি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে এভাবে আকুতি জানায় হৃদয় নামের এক চোর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা যায়, মঙ্গলবার ভোররাত সোয়া ৪টায় ঢাকার কদমতলী থানার খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে দোকান থেকে হৃদয় নামে একজন ফোন করেন। কলটি রিসিভ করেন কনস্টেবল মিঠুন সরেন।

কল করে হৃদয় বলেন, ‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল রুম? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’

তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়।

থানা পুলিশের এসআই আল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, স্থানীয়রা হৃদয়কে ধরে ফেলেছে এবং মারধর করেছে। পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় এবং পরবর্তীতে থানায় নিয়ে আসে।

কদমতলী থানার এসআই আল আমীন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত হৃদয়কে আদালতে পাঠানো হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page