November 11, 2026, 9:09 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গণবিক্ষোভে বিচার বিভাগ সংস্কারের পরিকল্পনা পেছালেন নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুমুল প্রতিবাদের মুখে বিচার বিভাগীয় সংস্কারের উদ্যোগ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (২৭ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ঐকমত্যে পৌঁছানোর জন্য সংস্কার পরিকল্পনাটির বাস্তবায়ন পরবর্তী সংসদ অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, যখন সংলাপের মাধ্যমে গৃহযুদ্ধ এড়ানোর সুযোগ রয়েছে, তখন আমি প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। ইসরায়েল কোনো গৃহযুদ্ধ চায় না।

এর আগে সরকারের উগ্র-ডানপন্থী সদস্য ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ পরিবর্তন বাস্তবায়নের সময় পিছিয়ে দিতে রাজি হয়েছেন। এ বেন-গভিরই নেতানিয়াহুকে তুমুল বিক্ষোভ সত্ত্বেও প্রস্তাবিত আইন সংস্কারের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছিলেন।

এর আগে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, তীব্র বিক্ষোভের মুখে নেতানিয়াহু সংস্কার পরিকল্পনা কয়েক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করতে যাচ্ছেন। এও শোনা যায়, যদি আসলেই এ পরিকল্পনা স্থগিত করা হয় তাহলে বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন।

ইসরায়েলি রাজনীতির বিশ্লেষক অধ্যাপক ইউভাল শানি বলেন, এটা এখন নেতানিয়াহুর রাজনৈতিক জীবন রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংস্কার পরিকল্পনা স্থগিত করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই।

বিচারিক প্রক্রিয়ার উপর সংসদের নিয়ন্ত্রণ কঠোর করার পরিকল্পনা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় গণ-বিক্ষোভের জন্ম দিয়েছে। পরিকল্পনার বিরোধীরা এ পদক্ষেপকে গণতন্ত্রের জন্য চরম হুমকি বলে দাবি করছে।

নেতানিয়াহু সরকার নতুন সংস্কারের পরিকল্পনা সামনে নিয়ে আসার পর চলতি বছরের জানুয়ারি থেকে প্রতি সপ্তাহের শনিবার হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করে আসছেন। রোববার (২৬ মার্চ) প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্তকে বরখাস্ত করার পর বিক্ষোভ আরও জোরালো হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে দেশব্যাপী শ্রমিক ধর্মঘট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, চলমান বিক্ষোভ ইসরায়েলকে এক প্রকার স্থবির করে দিয়েছে। পঙ্গু হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে দেশটির অর্থনীতিও। এমনকি, সোমবার বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয় ও দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোতে কাজ করা বন্ধ করে দেয় কর্মীরা। এদিন অধিকাংশ স্কুল, শপিংমল বন্ধ রাখা হয়।

তবে নেতানিয়াহুর বক্তব্যের পর দেশের বৃহত্তম শ্রমিক ইউনিয়নের প্রধান হিস্তাদ্রুত জানান, শ্রমিকরা এখন সাধারণ ধর্মঘট প্রত্যাহার করবে। অন্যদিকে বিরোধীরা বলছেন, বাস্তবায়ন পেছানো যথেষ্ট নয়, পরিকল্পনাটি নেসেটে প্রত্যাখান না হওয়া পর্যন্ত বিক্ষোভ থামবে না, বরং বাড়তেই থাকবে। সূত্র: আল জাজিরা, বিবিসি

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page