September 8, 2026, 10:24 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আত্মসাৎকৃত অর্থ সরকারী কোষাগারে জমা দিলেন মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউপি সচিব

স্টাফ রিপোর্টার : গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ২০২১-২২ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের অর্থ ৪টি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।

গত ১০ সেপ্টম্বর মহেশপুর সোনালী ব্যাংক শাখায় ৪ টি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে ১,১০,২৫০ টাকা জমা দিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানাগেছে, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম ২০২১-২২ অর্থ বছরের  সাড়ে ১৪ লাখ টাকা ভ্যাট ও আয়করের মধ্যে ৪ লাখ টাকার ভ্যাট ও আয়করের ৪২ হাজার টাকা ৬ অক্টোবর ২০২২ সালে ৪টি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দিলেও,বাকি সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১,১০,২৫০ টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে নিজে আত্মসাত করেন। পরে ২০২২-২৩ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের অর্থ সরকারী কোষাগারে জমা দিলেও ২০২১-২২ অর্থ বছরের ভ্যাট ও আয়করের অর্থ সরকারী কোষাগারে জমা দেননি ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।

এ ঘটনায় গত ৫ সেপ্টম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে ২০২১-২২ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের অর্থ আত্মস্বাতের অভিযোগ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। তিন কার্যদিবসের মধ্যে ২০২১-২২ অর্থ বছরের সাড়ে ১৪ লাখ টাকার ১% এর ভ্যাট ও আয়করের রশিদসহ হাজির হওয়ার জন্য  উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী নোটিশ প্রদান করেন।

পরে  গত ১০ সেপ্টম্বর ২০২৩ তারিখে মহেশপুর সোনালী ব্যাংক শাখায় ৪ টি চালানের মাধ্যমে সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১,১০,২৫০ টাকা সরকারী কোষাগারে জমা দিয়েছেন ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম ।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নাজমূল হুদা জিন্টু বলেন, গত ১০ সেপ্টম্বর সোনালী ব্যাংক শাখায়  ৪ টি চালানের মাধ্যমে সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১,১০,২৫০ টাকা সরকারী কোষাগারে জমা দিয়েছেন সচিব জহুরুল ইসলাম।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী জানান, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম ২০২১-২২ অর্থ বছরের বকেয়া সব টাকায় সরকারী কোষাগারে জমা দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page