October 18, 2026, 2:06 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

গণ-বিক্ষোভে অবরুদ্ধ মহাসড়ক ; অস্টিনের সঙ্গে দেখা করতে বিমানবন্দরে যেতে বাধ্য হলেন নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাজার হাজার ইসরাইলি বিক্ষোভকারীর প্রতিবাদ ও সড়ক অবরোধের কারণে তেল আবিব সফরে পৌঁছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বিমানবন্দরের বাইরে বের হতে পারেন নি। ফলে তার সঙ্গে বিমানবন্দরে গিয়ে দেখা করতে বাধ্য হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার বিক্ষোভকারীরা তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের বহির্গমন এলাকায় যান চলাচল বন্ধ করে দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সামরিক বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের বিচার বিভাগে সংস্কার করার পরিকল্পনা নেয়ার পর সেখানকার জনগণ তার প্রতিবাদ জানিয়ে আসছেন। তারা বলছেন, বিচার বিভাগ সংস্কারের মাধ্যমে নেতানিয়াহু নিজের দুর্নীতির বিচার বন্ধ করতে চান। এছাড়া, বিচারক নিয়োগের ক্ষেত্রে নিজের প্রভাব বিস্তারের মাধ্যমে বিচার বিভাগকে কব্জা করার ষড়যন্ত্র করছেন।

পুলিশ বৃহস্পতিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে যা অস্টিনের আগমন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইতালি সফরে রওয়ানা হওয়ার সময়সূচির সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে।

রাস্তায় বিক্ষোভের কারণে অস্টিনকে তাড়াহুড়ো করে সফরসূচি পুনঃনির্ধারণ করতে হয়। পরিস্থিতি বিবেচনা করে নেতানিয়াহু বিমানবন্দরে পেন্টাগন প্রধানের সঙ্গে বৈঠক করেন।

অস্টিনের বুধবার এই সফরে ইসরাইল যাওয়ার কথা ছিল এবং তেল আবিবে রাতযাপন করবেন বলে ঠিক হয়। কিন্তু যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। বিক্ষোভ এড়াতে নেতানিয়াহু হেলিকপ্টারে করে বেন গুরিয়ন বিমানবন্দরে উড়ে যান। বৃহস্পতিবার বিকেলে তার দুদিনের সফরে ইতালি যাওয়ার কথা ছিল।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page