October 4, 2026, 8:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গত দু’দিনের বৃষ্টিতে কপোতাক্ষ নদের গর্ভে ধ্বসে পড়েছে মহেশপুরের বাইপাস সড়ক ; জীবনের ঝুকি নিয়ে চলছে যানবাহন

স্টাফ রিপোর্টার : দু‘দিনের অতি বৃষ্টিতে কপোতাক্ষ নদী গর্ভে ধসে পড়েছে ঝিনাইদহের মহেশপুরের বাইপাস সড়কটি। এতে সড়কটি একেবারেই চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। এই ভাঙ্গা সড়ক দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলছে যানবাহনগুলো।

বর্তমানে এই ব্যস্ততম সড়ককের একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। তবে এমনিভাবে চলাচল করতে থাকলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা।

তবে সড়কটি মহেশপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় ঝুঁকি নিয়ে দিনে ও রাতে শত শত যানবাহন চলাচলা করছেন। ওই সড়ক দিয়ে দিনে চলাচলের চেয়ে রাতে ঝুকি বাড়ছে। তবে দুর্ঘটনা এড়াতে বার বার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেননি বলে অভিযোগ করেছেন পৌর মেয়র আব্দুর রশিদ খান।

এলাকাবাসী জানান, ভাঙ্গন রোধক কোন ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে নদী গর্ভে ধসে গেছে সড়কটি। কলেজ বাসস্টান্ড থেকে নদের পাড় দিয়ে কপোতাক্ষ মোড় পর্যন্ত সড়কটি বাইপাস ও জনগুরুত্বপূর্ন সড়ক হিসাবে পরিচিত। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় শহরের একই রাস্তা ব্যবহার করায় শহরের মধ্যে জ্যামের সৃষ্টি হচ্ছে। এছাড়াও ওই রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে যেকোন সময় মানুষের প্রাণ হানি ঘটতে পারে।

পৌর মেয়র আব্দুর রশিদ খান জানান, দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিলো। কিন্তু তারা কোন পদক্ষেদ গ্রহণ করেননি এখনও পর্যন্ত।

সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তুষার কান্তি প্রামানিক বলেন, ওই সড়কটির বিষয়ে আমরা অবগত আছি। খুব দ্রুই সরজমিনে গিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page