October 31, 2026, 7:00 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গত নভেম্বরে দেশের ১৯১ নারী ও কন্যা নির্যাতনের শিকার ; মহিলা পরিষদের প্রতিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত নভেম্বর মাসে ১৯১ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ২৮ কন্যাসহ ৩৬ জন। তারমধ্যে তিন কন্যাসহ সাত জন দলবদ্ধ ধর্ষণের শিকার। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১২টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে করা প্রতিবেদনে জানানো হয়, নভেম্বর মাসে ৮৬ জন কন্যা এবং ১০৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে চার জন কন্যা। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে আট জন কন্যাসহ ৯ জন। পাচারের শিকার হয়েছে এক জন। চার জন কন্যাসহ সাত জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, এরমধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে এক জন কন্যাসহ তিন জনের।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে আট জন, এর মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে তিন জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে দুই জন কন্যাসহ ১২ জন। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এক জন। এক জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে।

পাঁচ জন কন্যাসহ ২০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আট জন কন্যাসহ ১৮ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে এক জন কন্যাসহ তিন জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। তিন জন কন্যাসহ চার জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও তিন জন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। দুই জন সাইবার অপরাধের শিকার হয়েছে।

এদিকে পুলিশি নির্যাতনের শিকার হয়েছে দুই জন কন্যা। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে একটি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে একটি। এছাড়া দুই জন কন্যাসহ ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page