March 26, 2026, 9:46 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় বিয়ের দাবিতে কলেজছাত্রের বাড়িতে ৩ সন্তানের জননীর অনশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিয়ের প্রলোভনে তিন সন্তানের জননীকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মণ্ডল রহিম (২০) নামের এক কলেজছাত্রের বিরুদ্ধে।

বিয়ের দাবিতে রোববার (২ জুলাই) সকাল থেকে প্রেমিক জুয়েলের বাড়িতে অনশন করছেন ওই নারী। অনশনের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিক রহিমের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমেছে।

অভিযুক্ত কলেজ পড়ুয়া জুয়েল উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের আব্দুল খালেক মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রহিমের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ওই নারী। এরই ধারাবাহিকতায় শনিবার (১ জুলাই) রাত ১০টার দিকে রহিম ওই নারীর সঙ্গে দেখা করতে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এসময় ওই নারীর স্বামী টের পেয়ে তাদের হাতে-নাতে ধরে ফেলে। পরে ঘটনা নিয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য-সদস্যসহ এলাকাবাসী রাতভর দেনদরবার করেও কোনো সুরাহা করতে পারেনি। অবশেষে ওই নারীর স্বামী সংসার করবে না বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে তিনি কলেজ পড়ুয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করতে থাকে। অবস্থা বেগতিক দেখে স্বজনদের সহযোগিতায় রহিম বাড়ি থেকে পালিয়ে যায়।

অনশন করা নারী বলেন, বিয়ের প্রলোভনে রহিম আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। এখন বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়ি ছাড়বো না।

এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গ্রামপুলিশ দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page