March 5, 2026, 11:34 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধা উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দিতে আরও এক সপ্তাহ লাগবে : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ‘ভোটগ্রহণে অনিয়মের’ অভিযোগ বিষয়ে তদন্ত প্রতিবেদনের ‘এক তৃতীয়াংশ’ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে পুরো নিয়ে সিদ্ধান্ত দিতে চায় নির্বাচন কমিশন। একারণে আরও এক সপ্তাহ লাগবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের একথা বলেন সিইসি।

প্রসঙ্গত, সকাল ৮টা থেকে ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচন চলছে, ইভিএমে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। স্থানীয়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি এ আসনের সবকেন্দ্র ও ভোটকক্ষ মিলিয়ে ১ হাজার ৫২টি সিসি ক্যামেরায় ভোট দেখছেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা।

গাইবান্ধা উপ-নির্বাচনের অনিয়মের অভিযোগ বিষয়ে তদন্ত প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি জানান, তদন্ত প্রতিবেদন পুরো করে গাইবান্ধায় পুনরায় উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও ৭-১০ দিন সময় লাগবে।

তিনি জানান, ৫১টি কেন্দ্রের তদন্ত প্রতিবেদন তারা পেয়েছেন; বাকি ৯৪টি কেন্দ্রের তদন্ত প্রতিবেদনও এক সপ্তাহের মধ্যে করতে বলা হয়েছে আগের কমিটিকে।

তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। কমিশন সভা নিয়ে ব্যস্ততা ছিল। আজ শনিবারে বসে আমরা রিপোর্টগুলো দেখেছি। প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করছি না। তবে সিদ্ধান্ত হচ্ছে- বাকি ৯৪টি ভোটকেন্দ্রের পরিস্থিতিও তদন্ত কমিটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।

সিইসি বলেন, ‘আমাদের তদন্ত কমিটি সিসি টিভি যে ফুটেজ রয়েছে তা দেখে একটা পর্যবেক্ষণ প্রতিবেদন আমাদের কাছে দেবে; এ জন্যে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগের কমিটি সাত দিনের মধ্যে রিপোর্ট দিলে টোটাল গাইবান্ধার উপরে সমন্বিত সিদ্ধান্ত নিতে পারবো।’

এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সিইসি বলেন, ‘একটু অপেক্ষা করেন। ৭-১০ দিন সময় লাগবে। খন্ডিত প্রতিবেদন পেয়েছি, পুরোটার তদন্ত প্রতিবেদন দরকার।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page