October 17, 2026, 7:18 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজায় অব্যাহত যুদ্ধ মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে : জর্দানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ করে তুলতে পারে।

গতকাল (রোববার) রাজধানী আম্মানে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া গ্যাবরিয়েলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আয়মান সাফাদি। তিনি বলেন “প্রতিটি দিন যুদ্ধের সাথে পার হয় এবং মধ্যপ্রাচ্যে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি বাড়ায়; এতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পায়”।

চলতি বছর মধ্যপ্রাচ্যে আগামী দশ মার্চ থেকে পবিত্র রমজান শুরুর সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলের আগ্রাসনে সৃষ্ট মানবিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এরইমধ্যে জর্দান মধ্যপ্রাচ্যে ‘শান্তিনির্মাতা’ হিসেবে নিজেকে প্রমাণ করেছে এবং আমরা আম্মানের এই প্রচেষ্টাকে সমর্থন করি।”

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page