March 27, 2026, 4:45 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় গণহত্যায় প্রধান সমর্থক হচ্ছে আমেরিকা : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তোলা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়ায় আমেরিকার কঠোর সমালোচনা করেছেন ইসলামি প্রাজতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রায়িসি।

গতকাল (রোববার) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি বলেন, “যখন সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরাইলের যুদ্ধাপরাধের অবসান দাবি করছে তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর ভেটো দিয়ে আমেরিকা প্রমাণ করেছে যে, গাজা যুদ্ধ এবং অবরুদ্ধ এই জনপদের মানুষের ওপর ইসরাইল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার মূলে রয়েছে আমেরিকা।”

প্রেসিডেন্ট রায়িসি সুস্পষ্ট করে বলেন, গাজায় নিরপরাধ নারী ও শিশুর গণহত্যার প্রধান সমর্থক হচ্ছে আমেরিকা।

গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক ত্রাণ পাঠানোর দাবিতে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনা হয়। পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ব্রিটেন ভোট দেয়া থেকে বিরত থাকে। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রস্তাবের ওপর ভেটো দেয় আমেরিকা। এ কারণে প্রস্তাবটি চূড়ান্তভাবে পাস হতে পারেনি। এ নিয়ে সারা বিশ্ব আমেরিকার সমালোচনায় মুখর হয়ে উঠেছে।

প্রস্তাবে ভেটো দেয়ার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছিলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে বাধা দেয়ার কারণে মধ্যপ্রাচ্যে এমন প্রচণ্ড বিস্ফোরণ ঘটতে পারে যা নিয়ন্ত্রণ করা যাবে না। এছাড়া ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শনিবার বলেছেন, আমেরিকা এই ভেটো প্রদানের মধ্য দিয়ে নতুন করে দেখিয়ে দিল যে, গাজার গণহত্যায় তারাই নেতৃত্ব দিচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page