March 27, 2026, 12:05 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় জাতিসংঘ স্কুলে ইসরাইলি হামলায় বহু হতাহত ; নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৫১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার খান ইউনুসে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। সেখানে শত শত ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছিলেন। আজকের হামলায় সেখানে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

কয়েক দিন আগেও এই স্কুলের প্রবেশপথ এবং এর আশেপাশে বোমা ফেলা হয়েছিল। জাতিসংঘ পরিচালিত স্কুলগুলো খালি করতে ইসরাইল হুঁশিয়ারি দিয়েছে। তবে এ ধরণের একটি স্কুলের প্রধান হামাদ শুইদা বলেছেন, ঘরবাড়ি-হারা মানুষগুলোর যাওয়ার আরও কোনো জায়গা নেই। তারা নিরুপায় হয়ে স্কুলে আশ্রয় নিয়েছে। তারা কোথায় যাবে? এ কারণে অনিরাপদ জেনেও অসহায় ফিলিস্তিনিরা জাতিসংঘ স্কুলে অবস্থান করছেন।

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষদের ওপর ইসরাইলি হামলা এখনও অব্যাহত রয়েছে। এর ফলে প্রতি মুহূর্তে হতাহত ফিলিস্তিনির সংখ্যা বাড়ছে।

আজও গাজার খান ইউনুসসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলিরা। ২৪ ঘণ্টায় ২৪ দফা ইসরাইলি হামলায় ২৬৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। খান ইউনুসে এক বাড়িতেই ১২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (রোববার) জানিয়েছে, ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে চার হাজার ৬৫১ জনে পৌঁছেছে। এর মধ্যে এক হাজার ৮৭৩ শিশু এবং ১০২৩ জন নারী রয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন ১৪ হাজার ২৪৫ জন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page