March 26, 2026, 7:10 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গাজায় হামাসের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি হবে না : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গতকাল (বৃহস্পতিবার) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, “না, কোনো সম্ভাবনা নেই।”

পরে বৃহস্পতিবারই মার্কিন বিমান বাহিনীর একটি বিমানে ওঠার প্রাক্কালে বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি তিন দিনেরও বেশি সময় ধরে যুদ্ধে সাময়িক বিরতি দেয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু ইসরাইলের বিরোধিতার কারণে সে প্রচেষ্টায় তিনি সফল হননি।

ইহুদিবাদী ইসরাইল তার ভাষায় গাজা উপত্যকা থেকে হামাসকে ‘নিশ্চিহ্ন’ করার আগ পর্যন্ত ওই অবরুদ্ধে ভূখণ্ডের ওপর ধ্বংসযজ্ঞ বন্ধ করতে ইচ্ছুক নয়। তা সত্ত্বেও মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বৃহস্পতবিার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইসরাইল মানবিক ত্রাণ তৎপরতা চালাতে প্রতিদিন চার ঘণ্টা করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিষয়টিকে কিরবি ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে গত রোববার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, হামাসের হাতে আটক বন্দিদের মুক্তি না দেয়া পর্যন্ত গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না। তবে গোপন খবর হচ্ছে, হামাস তাদের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তি দিলেও তেল আবিব যুদ্ধবিরতিতে রাজি হবে না। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বলছে, কিছু সংখ্যক বন্দির মুক্তির বিনিময়ে গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব এরইমধ্যে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু।

গার্ডিয়ান লিখেছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাসের হাতে আটক নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ছেড়ে দিতে চেয়েছিল হামাস। কিন্তু তেল আবিব প্রস্তাবটি প্রত্যখ্যান করেছে। এর পরিবর্তে নেতানিয়াহু স্থল অভিযান চালিয়ে হামাসকে ধ্বংস করতে বেশি প্রতিজ্ঞাবন্ধ তাতে হামাসের হাতে আটক বন্দিদের ভাগ্যে কী ঘটল তা নিয়ে যুদ্ধবাজ এই প্রধানমন্ত্রীর মাথাব্যথা নেই।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page