March 6, 2026, 5:18 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত

গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়েফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, খান ইউনিসের পশ্চিমে ইসরায়েলি হামলায় কত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তার হিসেব নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস শহরে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। উত্তর গাজা থেকে বিতাড়িত হওয়ার পর তারা সবাই খান ইউনিসের শরণার্থী শিবিরে আশ্রয় নেন। তারপরও তাদের রক্ষা নেই। ক্ষণে ক্ষণে তাদের উপর বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

রবিবার গাজার আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। অনবরত বিমান হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওয়েফা জানিয়েছে, মধ্য গাজায় সারারাত বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই হামলায় ডজনখানেকের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল দুই মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে ১৭ হাজার ৭০০ ফিলিস্তিনি হত্যা করেছে। ৭ অক্টোবর থেকে শুরু হয়ে আজ পর্যন্ত ৪৮ হাজার ৭৮০ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page