October 8, 2026, 3:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

গাজার শিশুদের রক্ষায় জাতিসংঘে বাংলাদেশের চিঠি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজায় শিশুদের নিরাপত্তা প্রদানে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান মঙ্গলবার জানান, কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সই করা ওই চিঠি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর পাঠানো হয়েছে।

সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটি জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী এ চিঠি পাঠানো হয়েছে। গাজায় শিশুদের নিরাপত্তা প্রদানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘ মহাসচিবকে এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে গাজায় সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটি।

শিশুদের জীবন ও সামগ্রিক কল্যাণের জন্য, শিশুদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার অবসান, শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপের সূচনা, শিশুদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান এবং যথাযথ আন্তর্জাতিক ব্যবস্থা প্রয়োগসহ দ্রুত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

সেখানে বলা হয়, বিশ্বের সব শিশুর আনন্দ ও সমৃদ্ধি নিশ্চিতকরণে যেহেতু আমাদের সমষ্টিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেহেতু বিশ্বের শিশুদের প্রতিপালন ও উন্নতি বিধানকল্পে জাতিসংঘের সব উদ্যোগে সমর্থন ও অবদান রাখতে সুপ্রিমকোর্টের চাইল্ড রাইটস কমিটি বদ্ধপরিকর।



Our Like Page