October 8, 2026, 4:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

গাজার ৫০ হাজারেরও বেশি শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে : ইউনিসেফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের একজন কর্মকর্তা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: গাজার ৫০ হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ঘোষণা করেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ক্রমাগত আগ্রাসন এবং ওই অঞ্চলে খাদ্য প্রবেশে নিষেধাজ্ঞার কারণে হাজার হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

ফার্স বার্তা সংস্থা আরও জানায়, বৃহস্পতিবার রাতে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ-এর পুষ্টি বিভাগের পরিচালক অ্যান্টনি লেক গাজা পরিস্থিতিকে বিপর্যয় অতিক্রমি বলে মন্তব্য করেছেন। তিনি গুরুত্বারোপ করে বলেছেন: গাজার যুদ্ধ অব্যাহত থাকায় এবং মানবিক সহায়তা সীমিত করার কারণে ওই উপত্যকায় খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকও গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন: গাজা উপত্যকার দক্ষিণ ও কেন্দ্রের ১০ লাখেরও বেশি মানুষ আগস্ট থেকে খাদ্যের রেশন পায় নি।

গাজায় প্রবেশের একমাত্র পথ রাফাহ ক্রসিং অবরোধ ও দখল করে রাখায় গাজার ২০ লাখেরও বেশি অধিবাসীর জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই বিশাল জনগোষ্ঠি খাবার পানিও ঠেকমতো পাচ্ছে না।

গাজা উপত্যকায় ইহুদিবাদী হামলা এমন সময় অব্যাহত রয়েছে যখন এ অঞ্চলে শহীদের সংখ্যা ৪০ হাজার ৮৬১ জনে পৌঁছেছে। ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে চলমান ওই আগ্রাসনে আহতের সংখ্যা ৯৪ হাজার ৩৯৮ জনে পৌঁছেছে।#



Our Like Page