March 26, 2026, 9:47 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী আল ইউসুফ

সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী আল ইউসুফ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অবিলম্বে ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের আহ্বান জানান।

বাহরাইনের রাজধানী মানামায় বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, গাজার জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের কারণে গোটা অঞ্চলই মারাত্মক বিপদের মুখে পড়বে। আন্তর্জাতিক সমাজকে গাজার অবরোধ প্রত্যাহারে পদক্ষেপ নিতে হবে, ইহুদিবাদী বন্দীদের মুক্তির জন্য কাজ করতে হবে এবং যুদ্ধ বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রয়োজন তার মাত্র ১০ শতাংশ সেখানে পৌঁছাচ্ছে। জ্বালানির ঘাটতি এবং বেকারিগুলো বন্ধ হয়ে যাওয়ায় গাজার মানুষ না খেয়ে আছে।

৪৩ দিন ধরে গাজার বিভিন্ন স্থানে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের এসব হামলায় এখন পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page