March 26, 2026, 11:26 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি গণহত্যাকান্ডে ১৫ হাজারের বেশি স্কুলগামী ফিলিস্তিনি শিশু নিহত ও নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় ১৫ হাজারের বেশি স্কুলগামী শিশু শহীদ এবং নিখোঁজ হয়েছে। গাজার শিক্ষা মন্ত্রণালয় নতুন এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের ১৫ মাসের বর্বর আগ্রাসন ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর অত্যন্ত ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার শতকরা ৯৫ ভাগ স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান দখলদার বাহিনীর সরাসরি বোমা হামলার শিকার হয়েছে। এর মধ্যে শতকরা ৮৫ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে কিংবা মারাত্মকভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

গাজার শিক্ষা মন্ত্রণালয়ের এই রিপোর্ট অনুসারে, শিক্ষা বিভাগের অন্তত ৮০০ কর্মকর্তা-কর্মচারী শহীদ অথবা নিখোঁজ হয়েছেন। এছাড়া, ৫০ হাজারের মতো শিক্ষার্থী আহত হয়েছে। গাজার শিক্ষা মন্ত্রণালয় বলছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ৩০০ কোটি ডলার প্রয়োজন হবে।

এদিকে, গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক রিপোর্টে জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের ৩৮ হাজার শিশু এতিম হয়েছে। এরমধ্যে ৩২ হাজার ১৫১টি শিশু তাদের বাবা হারিয়েছে এবং ৪,৪১৭টি শিশু তাদের মা হারিয়েছে। এছাড়া ১,৯১৮ টি শিশু মা-বাবা দুজনকে হারিয়েছে। এই যুদ্ধে ১৩ হাজার ৯০১ জন ফিলিস্তিনি নারী বিধবা হয়েছেন।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page