March 6, 2026, 9:08 am
শিরোনামঃ
জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র : জেলেনস্কি চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে : ট্রাম্প বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
এইমাত্রপাওয়াঃ

গাজা উপত্যকার রাফাহ শহরের আবাসিক ভবনে ইসরায়েলি হামলা ; শিশুসহ নিহত ২৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটির রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে রাতের আঁধারে চালানো হামলায় তারা প্রাণ হারান।

নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া এখনও বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, রাতের আঁধারে গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ গাজায় রাফাহ শহরে রাতের হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় শহরের ওই এলাকার তিনটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। হামলার পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৯ জন বলে জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২৯ জনে। মূলত ধ্বংসস্তূপ থেকে একে একে লোকদের টেনে তোলার পর মৃতের সংখ্যা ২৯ জনে পৌঁছায়।

ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরা বলছে, গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশ থেকেও আরও প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে দেইর আল-বালাহ, আল-মাগাজি এবং আল-বুরেজ শরণার্থী শিবিরও রয়েছে। এসব এলাকায়ও আবাসিক ভবনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

এদিকে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে রাতের আঁধারে এক ফিলিস্তিনি বন্দির বাড়ি উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি এই নিউজ আউটলেটটি জানিয়েছে, ওসামা বানি ফাদল নামে ওই বন্দির বাড়ি আকরাবা শহরের একটি তিনতলা ভবনে অবস্থিত ছিল। এছাড়া হেবরন, জেনিন এবং তুলকারেমেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে ক্রমবর্ধমান আহ্বানের সম্মুখীন হয়েছে ইসরায়েল। আল জাজিরা বলছে, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির জন্য আরেক দফা বৈশ্বিক চাপের মুখোমুখি হয়েছে। নতুন কূটনৈতিক প্রচেষ্টার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত নতুন ভোটাভুটি হতে পারে।

যদিও এর আগে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব কয়েকদিন আগেই ভেটো ক্ষমতা প্রয়োগ করে আটকে দেয় যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে টানা প্রায় আড়াই মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলি এই আগ্রাসনের নিহত হয়েছেন ১৯ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহত এসব ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৫২ হাজারের বেশি মানুষ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page