October 9, 2026, 5:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে দেওয়া আমাদের কিছু প্রকাশ্যে বক্তব্যের কারণে আমাকে ও আমার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি। মার্কিন সংবাদমাধ্যম রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সাক্ষাৎকারে নিউইয়র্কের মেয়র বলেন, ‘মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। তবে আপনি যখন সবার পক্ষে কোনো কিছু রুখে দাঁড়াতে প্রস্তুত থাকবেন, তখন তার কিছু পরিণতি তো থাকবেই।’

নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তিনি একই ধরনের হুমকি পেয়েছিলেন উল্লেখ করে মামদানি জানান, এ প্রসঙ্গে তিনি ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে তার অবস্থানের কথা উল্লেখ করেন।

জোহরান মামদানি বলেন, মেয়র হওয়ার আগেই এ হুমকি আসা শুরু হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পরও তা অব্যাহত রয়েছে।

ইসরায়েল ও গাজা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশের কারণে তার স্ত্রীকেও সমালোচনা ও হুমকির মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন মামদানি।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া আলাদা এক সাক্ষাৎকারে নিউইয়র্কের মেয়র জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার বিচার দ্য হেগে হওয়া উচিত।

তবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক নগরের নেই উল্লেখ করে মামদানি পরিষ্কার করে বলেন, এ ধরনের যেকোনো পদক্ষেপের দায়ভার মার্কিন কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page