October 29, 2026, 8:32 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  : গাজা উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে গঠিত ‘বোর্ড অব পিস’ চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের দ্বিমতের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

হামাসের সঙ্গে সাম্প্রতিক চুক্তিটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের কথা না লুকিয়ে নেতানিয়াহু জানান যে গাজার পুনর্গঠন কাজ শুরু করার আগেই হামাসকে অস্ত্র মুক্ত করতে হবে এবং গাজা উপত্যকাকে সম্পূর্ণ সামরিক প্রভাবমুক্ত করতে হবে। ট্রাম্পের বোর্ড অব পিসের প্রধান প্রতিনিধি নিকোলে ম্লাদেনোভের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের সঙ্গে বোর্ড অব পিসের একটি ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করেছিলেন, যেখানে ফিলিস্তিনি গোষ্ঠীটির অস্ত্র ত্যাগ এবং গাজা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা উল্লেখ ছিল। আল জাজিরার হাতে আসা চুক্তির খসড়া অনুযায়ী ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের সঙ্গে ধাপে ধাপে অস্ত্র জমা দেওয়ার বিধান ছিল।

তবে ইসরায়েলের তীব্র আপত্তির পর বোর্ড অব পিস তাদের অবস্থান পরিবর্তন করে জানিয়েছে যে ইসরায়েল গাজা থেকে সৈন্য প্রত্যাহার করার আগেই হামাসকে সম্পূর্ণরূপে অস্ত্র পরিত্যাগ করতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page