March 26, 2026, 6:48 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, গাজা যুদ্ধের অবসান ঘটাতে ইসরাইল ও হামাসের মধ্যে একটি চুক্তি ‘চূড়ান্ত’ করার সময় এসেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার না করার পর যুক্তরাষ্ট্র এ কথা জানায়।
যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড  থেকে ইসরাইলের সামরিক বাহিনীর দ্বারা ছয়জন নিহত জিম্মিকে পুনরুদ্ধারের পর ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ‘ছাড়’ দিচ্ছেন না নেতানিয়াহু। তবে, তা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘চুক্তি চূড়ান্ত করার সময় এসেছে।’ তিনি বলেন, ওয়াশিংটন সহযোগী মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সাথে একটি চূড়ান্ত চুক্তির জন্য চাপ দেওয়ার জন্য আগামী দিনে কাজ করবে। খবর এএফপি’র।
এদিকে জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গাজা থেকে উদ্ধার হওয়া ছয় বন্দির মৃত্যুদন্ড কার্যকর হওয়ার খবরের একটি ‘স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ’ তদন্তের আহ্বান জানিয়েছেন।  ইসরাইলিদের মধ্যে ক্রমবর্ধমান শোক ও ক্ষোভ সত্ত্বেও, সরকারকে চাপ দেওয়ার জন্য রাস্তায় নামা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতানিয়াহু। জিম্মিদের ভাগ্যের জন্য উদ্বেগ প্রকাশ করে নেতানিয়াহু বলেন, তিনি ‘চাপের কাছে নতি স্বীকার করবেন না।’
সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য হামাসকে পুনরায় সশস্ত্র হতে বাধা দিতে গাজা-মিশর সীমান্তে ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ প্রয়োজন।
মিশর নেতানিয়াহুর প্রতি ইসরাইলের জনমতকে বিভ্রান্ত করার ও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে বাধা দেওয়ার জন্য অভিযুক্ত করে মঙ্গলবার গাজা সীমান্ত দিয়ে হামাসকে অস্ত্র দেওয়ায় মিশরকে ব্যবহার করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
কায়রোকে সমর্থন করে সৌদি আরব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ফিলাডেলফি করিডোর সংক্রান্ত ইসরাইলি বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।
আলোচকদের সাথে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জিম্মি চুক্তি সুরক্ষিত করার জন্য নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন জানতে চাওয়া হলে বাইডেন ‘না’ সূচক উত্তর দিয়েছেন।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page