March 26, 2026, 6:48 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধে ব্যাপক প্রতিরোধের প্রেক্ষাপটে  পদত্যাগের আবেদন জানিয়েছে ১ হাজারেরও বেশি ইসরাইলি সেনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় দীর্ঘকাল ধরে যুদ্ধ চলতে থাকার প্রেক্ষাপটে এক হাজারেরও বেশি ইসরাইলি সেনা ইস্তফা দেয়ার আবেদন জানিয়েছে।

ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য ফাঁস করে জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন পদ-মর্যাদার অধিকারী অফিসার বা সেনা-কর্মকর্তা।

ওই সংবাদ মাধ্যমগুলো বলেছে, ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেখা দেয়ার ভয়ে ইসরাইলের সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদনের খবর গোপন রেখেছে।

সম্প্রতি ৮ হাজার ২০০ নম্বর ইউনিট নামের ইসরাইলি সেনা গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। ইসরাইলি সেনা কর্মকর্তারা এর আগেও জানিয়েছেন যে ইসরাইলি সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা-ঘাটতির সংকটে রয়েছে।

সেনা সংখ্যার ঘাটতির কারণে ইসরাইলি কর্তৃপক্ষ রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দিতে বলেছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরাইলি আগ্রাসন ও অপরাধযজ্ঞ দীর্ঘ ১১ মাস ধরে চলার পরও ইসরাইল প্রতিরোধ যোদ্ধাদের কাবু করতে পারেনি বরং ইসরাইলি সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণে সেখানে পরাজয়ের মুখে রয়েছে ইসরাইল। আর এ অবস্থায় এক হাজারেরও বেশি ইসরাইলি সেনা এই যুদ্ধের হাত থেকে নিজেদের রক্ষা করতে ইস্তফা দেয়ার আবেদন জানিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page