April 1, 2026, 5:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের ২ সন্তান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিল পাষন্ড মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে দুই সন্তান হত্যার দায় স্বীকার করে নিহত শিশুদের পাষন্ড মা আলেয়া বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২০ এপ্রিল) আলেয়া বেগম আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলেয়া বেগম তার দুই সন্তানকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গাজীপুরের টঙ্গীতে আরিচপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় ওই দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাথা একটি বটি উদ্ধার করা হয়।

নিহত মালিহা আক্তার (৩) ও আব্দুল্লাহ ইবনে ওমরের (৬) বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামে আটতলা ভবনের তৃতীয়তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকায় নিজ ঘরে ধারাল বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই সন্তানকে হত্যা করা হয়। হত্যার অভিযোগে ওই দিন রাতেই পুলিশ তার মা আলেয়া বেগমকে গ্রেপ্তার করে।

পরদিন শনিবার ওই ঘটনায় নিহতদের বাবা বাতেন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আলেয়া বেগম নিজের সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছেন এবং আদালতেও তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page