April 6, 2026, 1:35 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল সড়কের দেওপাড়া এলাকার (ফেরিঘাট) ঘোড়াশাল রেল সেতুর নীচে বালুর উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের ডান পা ভেঙে গেছে। এছাড়াও মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার গায়ে পেস্ট কালারের ফুল হাতা জার্সি ও নিল কালার ট্রাউজার পরিহিত ছিল।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পরিচয় পেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে, ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহের দাফন করা হবে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহতের ডান পা ভেঙে গেছে। এছাড়াও মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় হয়তো তিনি এসব আঘাত পেয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page