July 17, 2026, 8:29 am
শিরোনামঃ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি : প্রধানমন্ত্রী কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না : হাইকোর্ট আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা নীলফামারীতে মসজিদে থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার লড়বো করবো ; বিজেপির শেষ দেখবো : মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান বিশ্বজুড়ে চীনের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে : পিউরের জরিপ মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ওভারটাইমের বকেয়া টাকার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে ওভারটাইমের বকেয়া টাকা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টা থেকে নগরীর কোনাবাড়ি বাইমাইল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ফাইজা ইন্ডাস্ট্রি লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। গত এক মাসের ওভার টাইমের টাকা বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি বলে ঘুরাতে থাকে। এ পর্যন্ত বেশ কয়েকবার টাকা পরিশোধ করার আশ্বাস দিয়েও পরিশোধ করা হয়নি। সোমবার শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদান না দিয়ে মালিকপক্ষের কাছে বকেয়া বেতন-ভাতা দাবি করেন। এ সময় কারখানা প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান এক শ্রমিককে মারধর করেন। এ ঘটনায় শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানা থেকে বের হয়ে কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।

কারখানার সুইং অপারেটর আনোয়ারা বেগম জানান, আমরা এ কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছি। গত মাসের বেতন দিলেও ওভার টাইমের সাত-আট হাজার টাকা করে বকেয়া রয়েছে। এসব বকেয়া বেতনগুলো দিচ্ছেন না মালিকপক্ষ।

প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করা হয়নি। তারা ওভার টাইমের যে টাকা পাবে মালিকপক্ষ সোমবার দেওয়ার আশ্বাস দিয়েছেন।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশারাফুল ইসলাম জানান, শ্রমিকদের বকেয়া ওভার টাইমের টাকা মালিকপক্ষ থেকে সোমবার দেওয়ার আশ্বাস দিয়েছিল। না দেওয়ায় সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের ও ভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page