November 20, 2026, 12:04 pm
শিরোনামঃ
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে নিহত ১ ;  চীনা নাগরিকসহ ৬ জন দগ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের ধীরাশ্রমের ভারারুলে ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন চীনা নাগরিকসহ আরও ছয়জন।

তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক চীনা নাগরিককে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বান ইউনিটে পাঠানো হয়েছে ।

বুধবার দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

নিহত শ্রমিক লিখন মিয়ার বাড়ি গাইবান্ধার ধাপেরহাট গ্রামে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, গাজীপুরের ধীরাশ্রমের ভারারুল এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড কারখানায় দুপুরে একটি লেমিনেশন মেশিনে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে লিখন মিয়া নামে এক শ্রমিক মারা যায়। আহত হন এক চীনা নাগরিকসহ ৬ জন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।

শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা: রফিকুল ইসলাম জানান, বর্তমানে ৫ জন ভর্তি রয়েছে এখানে, এরা সবাই আশঙ্কামুক্ত। তবে চীনা এক নাগরিককে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম জানান, এই ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page