February 19, 2026, 10:13 am
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১ খুলনায় ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুরস্কৃত হলেন ১১ জন পুলিশ সদস্য ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস এআইকে ধনকুবেদের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব মিত্রদের সঙ্গে এআইয়ের নিয়মের কাঠামো গড়তে বদ্ধপরিকর ফ্রান্সের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে প্রাইভেটকারে ১০০ কেজি গাঁজা পাচারের সময় তিন জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২১ ডিসেম্বর) সকালে র‌্যাব-১-এর পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ জানান, মঙ্গলবার দুপুরে সদর থানাধীন হাড়িনাল (কাঁচা বাজার) এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিন জন হলো– কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল মতিনের ছেলে রবিউল মিয়া (২৪), একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঝনু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০) এবং মৃত আব্দুল জলিলের ছেলে ইয়াছিন মিয়া (১৯)।

এএসপি নোমান জানান, গোপন সংবাদে র‌্যাব হাড়িনাল এলাকায় সড়কে চেকপোস্ট বসায়। সড়কে প্রাইভেটকার চেক করে মাদক ব্যবসায়ী রবিউল মিয়া ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এ সময় ১০০ কেজি গাঁজা, নগদ টাকা, এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে র‌্যাব।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাতে তিন জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page