November 10, 2026, 1:47 pm
শিরোনামঃ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

গাজীপুর সিটি নির্বাচন : মোট কেন্দ্র ৪৮০ ; ৫৫ কেন্দ্র : আজমত ২৩০২৬ ; জায়েদা ২৪৩৫১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশন ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। নির্বাচনী কেন্দ্র থেকে আসা ফলাফলে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী- ৪৮০ কেন্দ্রের মধ্যে ৫৫টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ২৩ হাজার ২৬ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ২৪ হাজার ৩৫১ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।

সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। ফিঙ্গারপ্রিন্ট না মেলা, এক বুথের ভোটাররা অন্য বুথে যাওয়া নিয়ে ভোগান্তির সৃষ্টি হয় বলে অভিযোগ শোনা যায়। প্রায় বেশিরভাগ কেন্দ্রেই ইভিএম ধীরগতিতে কাজ করেছে।

সকালে এক প্রতিক্রিয়ায় জায়েদা খাতুন বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। সুষ্ঠু ভোট হলে তিনি নির্বাচনী ফলাফল যাই হোক তা মেনে নেবেন। প্রতিটি কেন্দ্রে ইভিএমের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আজমত উল্লা খান বলেন, উৎসবমুখর পরিবেশে সকাল থেকে মানুষ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়েছে। ভোটের যে কোনো ফলাফল অবশ্যই মেনে নেব। আমি একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সবসময় জনগণের অপিনিয়নের প্রতি আমি শ্রদ্ধা দেখিয়ে আসছি। আজ জনগণ যাকে নির্বাচিত করবে, আমি সেটা অবশ্যই মেনে নেব। আমি রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় জনগণের সঙ্গে ছিলাম।

সিটি কর্পোরেশনের ৪৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৩৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী আছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page