September 19, 2026, 1:43 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

গুরুতর অপরাধীদের ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া গুরুতর অপরাধীদের ইউক্রেন যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রিজার্ভ সেনাদের যুদ্ধে নিযুক্তির আইনে সংশোধনী আনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে পাঠানোর জন্য সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে আংশিক সেনা নিযুক্তির আদেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই নির্দেশের আওতায় জরুরি অবস্থার জন্য মজুদ সেনাদের মধ্য থেকে ৩ লাখ সেনাকে ডাকার নির্দেশ দেন তিনি।

পুতিনের এ ঘোষণার পর হাজার হাজার মানুষকে ইউক্রেনে যুদ্ধে যাওয়ার জন্য তলব করা হয়। মজুত সেনাদের তলবের ঘোষণা দেওয়ার পর ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী অনেক রুশ নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন।

এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জরুরি অবস্থায় মজুদ সেনাদের তলব করার আইন সংশোধন করেছেন। এর মাধ্যমে এইমাত্র জেল থেকে বের হওয়া গুরুতর অপরাধীদেরও জরুরি অবস্থায় মজুত সেনার তালিকায় যুক্ত করা হবে।

তবে শিশুদের ওপর যৌন নিপীড়নকারী বা সন্ত্রাসবাদে অভিযুক্ত সাবেক কয়েদীরা এই আইনের আওতায় পড়বেন না। রাশিয়ার আইন অনুযায়ী, বিদেশে নিযুক্ত সেনা দলের সঙ্গে কাজ করার শর্তে কয়েদীদের মুক্তি দেওয়ার সুযোগ নেই।

তবে দেশটির বেসরকারি আধা সামরিক সংস্থা ‘ওয়াগনারের’ প্রধান ইয়েভজেনি প্রিগোজিন কয়েদীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে জানান, যারা তার প্রতিষ্ঠানে কাজ করবে তাদের কাউকে আর জেলে ফিরতে হবে না। শুক্রবার (৪ নভেম্বর) ‘ওয়াগনার’ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে প্রথমবারের মতো সদর দফতর খুলেছে।

পুতিন জানান, দেশের তিন লাখ জরুরি অবস্থার মজুদ সেনার মধ্যে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৪৯ হাজার সেনাকে ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে মোতায়েন করা হয়েছে। প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবীও যুদ্ধে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি।

পশ্চিমা বিশ্ব ও ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞদের মতে, পুতিন মজুদ সেনাদের ডেকে পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে বোঝা যাচ্ছে, রুশ সেনারা ইউক্রেন যুদ্ধে ব্যর্থ হচ্ছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page