October 10, 2026, 12:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গুলশানে ম্যানহোলে পড়ে আহত জার্মান উপ-রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানী ঢাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির উপ-রাষ্ট্রদূত জা জেনোস্কি। গতকাল (সোমবার) হুইলচেয়ারে বসা অবস্থায় নিজের জখম পায়ের ছবি দিয়ে উপ-রাষ্ট্রদূত টুইট করেন। পরে আজ (মঙ্গলবার) সেই ম্যানহোল ঠিক করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

উপ-রাষ্ট্রদূত জা জেনোস্কি টুইটে লেখেন, ঢাকাকে তিনি পছন্দ করেন। তবে তিনি জানতেন, পথ চলতে যত সতর্কই থাকুন, রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেনই!

টুইটে দ্রুত সেরে ওঠার জন্য সবার শুভকামনা চেয়ে তিনি লেখেন, যাতে বাংলাদেশ ঘুরে দেখার জন্য তিনি সুস্থ হয়ে আবার ফিরতে পারেন।

জার্মান উপ-রাষ্ট্রদূতের এই টুইট নজরে আসে মেয়র আতিকুল ইসলামের। মেয়র এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানতে চান, ঢাকনাবিহীন ম্যানহোলটি কোথায়, যাতে তা মেরামত করা যায়।

মেয়রের জবাবে সন্তোষ প্রকাশ করে উপ-রাষ্ট্রদূত আরেকটি টুইটে জানান, খোলা ম্যানহোলটি গুলশানের ৮০ নম্বর সড়কে নরডিক ক্লাবের কাছাকাছি, যেখানে অনেক বিদেশি সন্ধ্যায় হাঁটতে বের হন।

জানতে চাইলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, তারা ঘটনা জানার পরপরই ম্যানহোলটি মেরামত করেছেন। নগরের অন্য কোনো এলাকায় এ ধরনের খোলা ম্যানহল থাকলে সিটি করপোরেশনের আমার ঢাকা অ্যাপে ছবিসহ জানাতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page