September 19, 2026, 3:55 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

গুলিবিদ্ধের স্থান থেকেই লংমার্চ শুরু করবেন ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের যেখানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করা হয়েছিল, সেখান থেকেই আগামী মঙ্গলবার তিনি লংমার্চ শুরু করবেন। তিনি বলেছেন, রাজধানী ইসলামাবাদের দিকে তাঁর লং মার্চ চলবে। ডনের বরাতে খবর এনডিটিভির।

ইমরান খান লাহোরে সংবাদ সম্মেলনে বলেন, “আমাকে এবং আরও ১১ জনকে ওয়াজিরাবাদের যে স্থানে গুলি করা হয়েছিল ও যেখানে মোয়াজ্জামকে শহীদ করা হয়েছিল, সেই স্থান থেকে আগামী মঙ্গলবার আবার আমাদের মার্চ শুরু হবে।”

পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সম্প্রচারিত এক বার্তায় ইমরান বলেন, “আমি এখান (লাহোর) থেকে মিছিলে ভাষণ দেব এবং আমাদের পদযাত্রা (গতির ওপর নির্ভর) আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে।”

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান জানান, লংমার্চটি রাওয়ালপিন্ডিতে পৌঁছলে তিনি তাতে যোগ দেবেন এবং নিজেই এর নেতৃত্ব দেবেন।

ইমরান খান বৃহস্পতিবার ওয়াজিরাবাদে তার লং মার্চের সময় গুলিবিদ্ধ হন। এ সময় তাঁর পায়ে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page