September 19, 2026, 6:16 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

গুলিবিদ্ধ বাবাকে বাবাকে দেখতে ৬ বছর পর পাকিস্তানে এলেন ইমরান খানের দুই ছেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দলীয় পদযাত্রায় গুলিবিদ্ধ বাবাকে দেখতে যুক্তরাজ্য থেকে এসেছেন দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান। দীর্ঘ ছয় বছর পর পাকিস্তানে এলেন ইমরান খানের দুই ছেলে।

বৃহস্পতিবার তারা লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান পাঞ্জাব প্রাদেশিক সরকারের মন্ত্রী মিঞা আসলাম ইকবাল। খবর দ্য ডন ও দ্য নিউজ।

বিমানবন্দর থেকে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের লাহোরের বাসভবনে যান দুই ছেলে।

আগাম নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে গত ২৮ অক্টোবর লাহোরের লিবার্টি চক থেকে শুরু হওয়া লংমার্চ শেষের আগের দিন ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরের আল্লাহওয়ালা চকে সমাবেশ চলার সময় গুলিবিদ্ধ হন ইমরান খান। এসময় পিটিআইয়ের প্রথম সারির আরও কয়েক জন নেতা গুরিবিদ্ধ হন।

সুলাইমান ও কাসিম ইমরান-জেমিমা দম্পতির সন্তান। ইমরান খানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ৯ বছর পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

বিচ্ছেদের পর জেমিমা পাকিস্তান থেকে নিজের দেশ ইংল্যান্ডে ফিরে গিয়ে যান। দুই সন্তান মায়ের সঙ্গেই থাকেন।

ইমরান খান যেদিন গুলিবিদ্ধ হন, সেদিনই এক টুইটবার্তায় উদ্বেগ প্রকাশ করেন জেমিমা। ইমরান খানের জীবন আশঙ্কামুক্ত হওয়ায় স্বস্তিও প্রকাশ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page