November 10, 2026, 1:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত যশোরে ৩৮ কেজি গাজাসহ ২ জন আটক যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কমিটির সভাপতির পদ থেকে জাকিরকে বহিষ্কার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারের দালালসহ ৬ জন আটক ও মাদক উদ্ধার ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি হাইকমিশনে আইনজীবীদের ই-মেইল কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক মাদারগঞ্জে চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ডবাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

রবিবার সকালে বিজিবি’র বিভিন্নইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে খুলনা সেক্টরে যাত্রাপথে তিনি টুঙ্গিপাড়ায় যান এবং জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিজিবি’র একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৭৫ এর ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদ্যস্যদের রূহের মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রাখা পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময়  বিজিবি সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের বিজিবি সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page