March 26, 2026, 3:46 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে ভুয়া চিকিৎসকের একমাসের কারাদণ্ড ; চেম্বার সিলগালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আজ রেজাউল করিম (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে একমাসের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দণ্ডিত ব্যক্তির চেম্বার সিলগালা করা হয়েছে।

আজ সোমবার সকালে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ।

দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক রেজাউল করিম জেলার মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ জানান, ‘ভুয়া’ চিকিৎসক রেজাউল করিম দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে চেম্বার খুলে প্রেসক্রিপশনে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগীদের প্রতারণা করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ সোমবার সকালে ওই চেম্বারে অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়। এ সময় রেজাউল করিম স্বীকার করেন তার কোন সনদ নেই এবং তিনি কোনোদিন মেডিকেল কলেজে লেখাপড়া করেননি। এ ঘটনায় ‘ভুয়া’ চিকিৎসক রেজাউল করিমকে একমাসের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার চেম্বার সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে আজ সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page