October 17, 2026, 4:26 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গোলাবারুদের অভাবে আক্রমণের জন্য প্রস্তুত নয় ইউক্রেনের সেনারা : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ নেই যার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে যেতে পারছে না। জাপানের ইয়োমিউরি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই স্বীকারোক্তি দেন। জেলেনস্কির সাক্ষাৎকার আজ (শনিবার) প্রকাশ হয়েছে।

তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের অবস্থা ভালো না। সফল আক্রমণের জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত গোলাবারুদ নেই। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আমরা এখনো শুরু করতে পারিনি। ট্যাংক, গোরাবারুদ ও মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র ছাড়া আমরা আমাদের সাহসী সেনাদেরকে ফ্রন্টলাইনে পাঠাতে পারি না।”
জেলেনস্কি বলেন, “মিত্রদের কাছ থেকে গোলাবারুদ এসে পৌঁছানোর জন্য আমরা অপেক্ষা করছি। ইউক্রেনের পক্ষ থেকে যে গোলা ছোঁড়া হচ্ছে, রাশিয়া তার তিনগুণ গোলা ছুঁড়ছে। এ অবস্থায় পশ্চিমা সমর্থকদের উচিত জরুরিভিত্তিতে আরো গোলা বারুদ সরবরাহ করা। এছাড়া, যুদ্ধবিমান দেয়ার বিষয়েও তাদের সিদ্ধান্ত নিতে হবে।”

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page