April 13, 2026, 1:45 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গ্রেফতারের জন্য সামরিক বাহিনী দায়ী : গার্ডিয়ানকে ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে এবং তার দলের সাত সিনিয়র নেতাকে গ্রেফতারের জন্য সামরিক বাহিনীর প্রধানকে দায়ী করেছেন। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি।

ইমরান খান বলেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে সেনাপ্রধান এ কাজ করেছেন এবং এর মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেনাবাহিনীর অগণতান্ত্রিক এবং দায়িত্বহীন আচরণ পরিষ্কারভাবে ফুটে উঠেছে।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, “আমার আটকের পেছনে সামরিক বাহিনী রয়েছে- এতে কোনো সন্দেহ নেই। পাকিস্তান শাসন করছে এখন সেনাপ্রধান। আমাদের ওপর যে অত্যাচার ও ধরপাকড় চালানো হয়েছে তা সেনাপ্রধানই করেছেন।”

গত শুক্রবার পাকিস্তানের সুপ্রিমকোর্ট ইমরান খানকে মুক্তি দেয়ার নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে আধা সামরিক বাহিনী রেঞ্জার্স তাকে আটক করে। ইমরান খানের আটকের পর দেশব্যাপী বিক্ষোভ-সহিংসতা শুরু হয় এবং এতে অন্তত ১১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। ইমরান খানের পক্ষে বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন তিন হাজার মানুষ।

গার্ডিয়ান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান আরো বলেন, “দেশের সামরিক বাহিনী আইনের ঊর্ধ্বে, সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই আইনের ঊর্ধ্বে। যখন দেশের কেউ আইনের ঊর্ধ্বে উঠে যায় তখন সেখানে জঙ্গলের শাসন নেমে আসে। তারা লোকজনকে অপহরণ, আটক ও গুম করতে পারে। তারা বিচারকদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে। প্রাতিষ্ঠানিক কোনো জবাবদিহিতা থাকে না; এটা গণতন্ত্র নয়।”

পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় ২০১৯ সালে আইএসআইয়ের প্রধান পদ থেকে বরখাস্ত হয়েছিলেন।

ইমরান খান তার সাক্ষাৎকারে আরো বলেন, আসিম মুনির এবং কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা এটি নিশ্চিত করতে চান যে, আমি যেন ক্ষমতায় ফিরতে না পারি। আমাকে ক্ষমতার বাইরে রাখার জন্য তারা ক্ষুধার্ত। তারা জানেন নির্বাচনে আমাদের ভূমিধস বিজয় হবে। এজন্য তারা আমাকে কারাগারে রাখার যথাসাধ্য চেষ্টা করছেন।”

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page