November 20, 2026, 10:25 am
শিরোনামঃ
পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঘুমধুম-উখিয়ার সীমান্তে ফের গোলাগুলির শব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঘুমধুম-উখিয়ার সীমান্তের ওপারে মিয়ানমারে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত ঘুমধুম ও উখিয়ার থাইংখালি রহমতের বিল সীমান্তের ওপারে এ ঘটনা ঘটছে।

স্থানীয় থাইংখালি রহমতের বিলের কৃষক আবুল কালাম বলেন, মিয়ানমার ওপারে যখন গোলাগুলি শুরু হয়, তখন নিজের খেতে ও চাষের জমি ফেলে অন্য জায়গায় সরে গিয়েছিলাম। পরে গতকাল কিছুটা গুলির শব্দ কম শোনা গেলেও আজ ভোর থেকে ওপারে পুনরায় চলছে গোলাগুলি। এ গোলাগুলি শব্দ এপারে ভেসে আসছে।

উখিয়ার পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরী বলেন, থাইংখালি রহমতের বিল এলাকার লোকজনদের মাধ্যমে জানতে পেরেছি। ভোর থেকে মিয়ানমার ওপারে আবারো গোলাগুলির শব্দ হচ্ছে বলে তারা আমাকে বলেছে।

তিনি আরও বলেন, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা রোহিঙ্গা অনুপ্রেবেশ ঠেকাতে সর্বোচ্চ সর্তকভাবে সীমান্ত পাহারা দিচ্ছেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page