October 16, 2026, 10:22 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্কে উপকূলে ফিরছেন জেলেরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর উপকূলীয় এলাকাগুলোতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এখনও বৃষ্টি, দমকা বা ঝড়ো হাওয়া বইতে শুরু করেনি উপকূলের কোথাও।

তবে সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়ায় উপকূলে ফিরতে শুরু করেছে সমুদ্রগামী মাছধরা ট্রলারগুলো। আলীপুর এবং মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় দুই হাজার ট্রলার নোঙর করেছে।

বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলে সত্তার মাঝি বলেন, তিন-চার দিন আগে সাগরে জাল ফেলেছিলাম। তেমন মাছ পাইনি। হঠাৎ খবর পাই সাগরে নাকি ঘূর্ণিঝড় হবে, তাই সাগর উত্তাল হয়ে উঠার আগেই ঘাটে চলে এসেছি। তবে গভীর সাগর এখনও অনেকটাই স্বাভাবিক দেখে এসেছি।

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন মোল্লা বলেন, ঘূর্ণিঝড় মোখার তীব্রতা বাড়ার আগেই সাগরে থাকা ট্রলার ঘাটে ফিরতে শুরু করেছে। আবহাওয়া অফিসের নির্দেশনা পাওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দুই হাজার ট্রলার আলীপুর-মহিপুর ঘাটে ফিরেছে। আজকের মধ্যে সাগরে থাকা বাকি ট্রলারগুলো ঘাটে ফিরবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত উপজেলার উপকূলীয় এলাকার প্রায় অনেক ট্রলারের জেলেদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। গভীর সমুদ্রে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ঘূর্ণিঝড় মোখার প্রস্তুতি সম্পর্কে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। যারা এখনও সাগর থেকে ফিরেনি তাদের সঙ্গেও উপজেলা প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এছাড়া ট্রলার মালিক সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো ট্রলার সাগর বা নদীতে নতুন করে মাছ ধরতে না যায়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page