September 8, 2026, 3:43 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় সিত্রাং: প্রধানমন্ত্রীর বুধবারের সকল অনুষ্ঠান স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৬ অক্টোবরের সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরামর্শক আবদুল কাদের খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ২৬ অক্টোবরের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এদিন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন বিভিন্ন অবকাঠামো ও শিল্প কারখানার উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক এই দুর্যোগের ফলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

আবদুল কাদের জানান, পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারণ করে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। অনুষ্ঠান স্থগিতের ফলে সংশ্লিষ্ট সবার অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বেজার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একসঙ্গে বাণিজ্যিক উৎপাদনের জন্য ১৪টি শিল্প কারখানা ও ২৯টি কারখানার নির্মাণ কাজ শুরু হচ্ছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব ইপিজেডে শিল্প-কারখানা ও অবকাঠামোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page