February 27, 2026, 8:01 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের উন্নত অবকাঠামোর জন্য বন্দর উন্নয়ন অপরিহার্য : প্রধান উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রামের উন্নত অবকাঠামোর জন্য বন্দর উন্নয়ন অপরিহার্য। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন করা গেলে শহর ও জেলার সড়ক যোগাযোগও অনিবার্যভাবে উন্নত হবে।

আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী অক্সিজেন-হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। এর উন্নয়ন ছাড়া বাংলাদেশ এগুতে পারবে না। চট্টগ্রাম বন্দর উন্নয়নের মাধ্যমে শহর ও জেলার সড়ক অবকাঠামোও উন্নত হবে।’

সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান প্রধান উপদেষ্টাকে ১৬ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, প্রতিদিন গড়ে ৩১,৯৫৫টি যানবাহন এই সড়ক ব্যবহার করে, যার মধ্যে ৭৬ শতাংশ দু-চাকার যান, যা যান চলাচলে ধীরগতি সৃষ্টি করে।

তিনি আরও জানান, সড়কের পাশে অবস্থিত নয়টি বাজার যানজটের অন্যতম কারণ। এসব বাজার সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

প্রধান প্রকৌশলী বলেন, ষোলশহর থেকে রেলওয়ের জমি ব্যবহার করে একটি পৃথক সড়ক নির্মাণ করলে এই সড়কের ওপর চাপ কমানো সম্ভব।

প্রধান প্রকৌশলী অক্সিজেন-হাটহাজারী সড়কে যানজট কমাতে এলিভেটেড হাইওয়ে নির্মাণের প্রস্তাবও দেন।

চট্টগ্রামের বিশিষ্টজনরা যানজট নিরসনে প্রতি ২০০-৪০০ মিটার পরপর একটি করে ওভারপাস নির্মাণের প্রস্তাব দেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page