November 3, 2026, 6:59 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নাম এখন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’

 
বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’–এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।’
আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নাম সম্প্রতি পরিবর্তন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিল্পনগরটির নাম পরিবর্তন করা হলো, সেখান থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’বাদ দেওয়া হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের নাম পরিবর্তনের প্রস্তাব দেয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন করে।
জানা গেছে, ৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানের কাছে এ–সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের নাম পরিবর্তন করে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড) বা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল নামে নামকরণ এবং এর সব প্রকল্প, সরণি, সরোবর ইত্যাদি নতুন নামের ভিত্তিতে চিহ্নিত করার জন্য অনুরোধ করা হলো।
বেজা সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দ্বীপ চ্যানেলের পাশে প্রায় ১৩৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল।
বেজার মহাপরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুন্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলা ঘিরে এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর। এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্পকারখানা হবে। বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে রয়েছে খোলা জায়গা, বনায়ন, বন্দর–সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র।
বেজা জানিয়েছে, পুরো অর্থনৈতিক অঞ্চলটি (এনএসইজেড) চালু হলে সেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। আর অর্থনৈতিক অঞ্চলটি থেকে প্রতিবছর রপ্তানি আয় হবে ১ হাজার ৫০০ কোটি ডলার।
শিল্পনগরের নাম পরিবর্তনের বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি বলেন, ‘দেশের অন্যান্য অর্থনৈতিক অঞ্চল সাধারণত জেলার নামে নামকরণ করা হয়। তবে মিরসরাইয়ে অবস্থিত অর্থনৈতিক অঞ্চলটি আমাদের ফ্ল্যাগশিপ অর্থনৈতিক অঞ্চল ও জাতীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে সেভাবেই অর্থনৈতিক অঞ্চলটির নতুন নামকরণ করা হয়েছে।’###

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page