September 21, 2026, 1:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে অক্সিজেন কারখানায় বিস্ফোরণ ; কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে মামলা করবে পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ এনে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবে পুলিশ।

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শেষ হওয়ার পর হতাহতদের চূড়ান্ত তথ্য সংগ্রহের পর মামলা করা হবে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘বিস্ফোরণের কারণে হতাহতের ঘটনা ঘটেছে। এতে কারখানা কর্তৃপক্ষের অবহেলা আছে। তবে কী ধরনের অবহেলা আছে, সেটা জানতে তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে অবহেলার কারণে এ মামলা করা হবে।’

ওসি বলেন, ‘দুর্ঘটনার পর থেকে এ পর্যন্ত কারখানার মালিকপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। যদি মালিকপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকে তাহলে মালিকদেরও আসামি করা হবে।’

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম নায়হানুল বারী বলেন, ‘কারখানায় বিস্ফোরণের ঘটনায় অবশ্যই মামলা হবে। জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির টিম আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবে। তদন্তের পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্ঘটনার জন্য কেউ যদি দায়ী হন অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।’

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের স্বজন কিংবা আহতদের কেউ মামলা নিয়ে আসলে ভালো হয়। যদি তাদের কেউ মামলা না করে তাহলে বিকল্প পদ্ধতিতে মামলা হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page