September 13, 2026, 12:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে এস আলমের হিমাগারে আগুন ; ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ের পাশে এস আলম গ্রুপের নির্মাণাধীন ‘তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’ নামের হিমাগারে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। শুক্রবার (১ মার্চ) সকাল ১১ টার দিকে তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৩ ঘন্টা প্রাণ পন চেষ্টার পর বিকাল ৪.৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের মোট ১০টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের মোট ১০টি ইউনিট।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক এম ডি আব্দুল মালেক বলেন, ‘বেলা ১১টার দিকে এস আলম গ্রুপের নির্মাণাধীন হিমাগারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে তিনটি স্টেশনের দশটি ইউনিট কাজ করে। এর মধ্যে আগ্রাবাদ স্টেশন থেকে ছয়টি, চন্দনপুরা স্টেশন থেকে দুটি এবং লামার বাজার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে কেউ হতাহত হয়নি। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২ টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা
স্থানীয় লোকজন জানান, আগুনে এস আলম গ্রুপের নির্মাণাধীন হিমাগারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তৈয়ব চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা জানান, নতুন নির্মাণাধীন ভবনে হিমাগার নির্মাণ করা হচ্ছিল। কাঠ এবং ককশিটের সাহায্যে এ হিমাগার নির্মাণ করা হচ্ছে। ভয়াবহ আগুনে পাশের ভবনে থাকা ১০-১২ জন বাসিন্দা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

নগরীর লামারবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘নতুন করে হিমাগারটি নির্মাণ করা হচ্ছিল। হিমাগার নির্মাণে ব্যবহার করা হয়েছিল কাঠ এবং ককশিট। কাঠ এবং ককশিটের কারণে আগুনের মাত্রা বেড়ে যায়। যে কারণে আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লাগে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page