October 18, 2026, 4:41 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে কেন্দ্র থেকে ইভিএম নিয়ে যাওয়ার ঘটনায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনের দিন কেন্দ্রের বাইরে ইভিএম ব্যালট ইউনিট নিয়ে যাওয়ার ঘটনায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মামলাটি করেন কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা প্রভাষক সজল দাশ।

মামলায় একমাত্র আসামি করা হয় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মলেন্দু দে সুমনকে।

মামলার এজাহারে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনীমোহন উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের ৪ নম্বর বুথের ইভিএম মেশিন পরিবর্তন করা হয়। ইভিএমসহ একটি ব্যালট ইউনিট ৪ নম্বর বুথের পেছনে রাখা হয়। সেখান থেকে ব্যালট ইউনিটটি নির্মলেন্দু দে সুমন নিয়ে যান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘ব্যালট ইউনিটটি উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।’

বৃহস্পতিবার উপজেলার ৮৬টি কেন্দ্রের ৫১৮টি বুথে সকাল সাড় ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page