October 12, 2026, 11:12 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিন জন মারা গেছেন। রবিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন লাগলে তারা দগ্ধ হন। এদিন ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন– ওই এলাকার মানিক মিয়ার স্ত্রী নুরনাহার বেগম (৪০), তাদের মেয়ে ফারিজা (৩) এবং ছেলে মারুফ (১)।

এ ঘটনায় ইমন (২৮) নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুনে দগ্ধ চার জনকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিন জন মারা গেছেন। মৃতদের লাশ মর্গে রাখা হয়েছে।’

বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘রবিবার ভোর ৪টা ৩৫ মিনিটে এ আগুন লাগে। বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টার পর ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার তোতা মিয়ার ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ছয়টি টিনের ঘর পুড়ে গেছে। দগ্ধ হন চার জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় তারা ঘরে ঘুমাচ্ছিলেন।’

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এই চার জন দগ্ধ হন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, ‘হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা গেছেন।’

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page