March 26, 2026, 3:04 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন ৫ সাংবাদিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাঁচ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির তাদের অব্যাহতি দেন।

আসামিপক্ষের আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী ফারুখ বলেন, ‘২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।’

পাঁচ সাংবাদিক হলেন– সেকান্দর হোসাইন (দৈনিক সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণের মীরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর মীরসরাই প্রতিনিধি), জহিরুল ইসলাম (আমার সংবাদের সীতাকুণ্ড প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক, বাংলা ট্রিবিউনের মীরসরাই প্রতিনিধি)।

মামলায় বিবাদী পক্ষে ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, নাসির উদ্দিন আহমেদ খান রনি।

প্রসঙ্গত, ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল নামে এক ব্যক্তি ওই বছরের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page